রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

লামার রুপসীপাড়া ইউনিয়নে মহিলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন  সভাপতি খালেদা, সম্পাদক শারমিন 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
মহিলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এবং জেলা, উপজেলা নেতৃবৃন্দের সমন্বয়ে রুপসী পাড়া  ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর”২০২২ইং বুধবার বিকেল ৪টার দিকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আয়োজনে রুপসী পাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রুপসী পাড়া  ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিউলি আক্তার এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মার্মা, লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান  ছাচিং প্রু মার্মা। ।
উক্ত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  ফাতেমা পারুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিল.’লীগের সভাপতি মিল্কী রানী দাশ,লামা উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,  লামা উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক অজহা ত্রিপুরা।
আরও মোঃ আনিছুর রহমান সভাপতি রুপসী পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ,হাজী মোঃ আব্দুল রহমান সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক বাসিত হোসেন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববিসহ আরও অনেকেই।
লামার রূপসী পাড়া ইউনিয়ন মহিলা আ. লীগের নবগঠিত কমিটিতে সভাপতি খালেদা বেগম, সহ সভাপতি শাহবানু পারভীন, রাবেয়া বেগম,মাক্যচিং মার্মা, সাধারণ সম্পাদক শারমিন সোলতানা,যুগ্ম সম্পাদক মাবাইং মার্মা,সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার,আচিংমে মার্মা,রুপনা বড়ুয়াসহ ৯ (নয়) সদস্য বিশিষ্ট আংশিক  কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।