দিনাজপুরের নবাবগঞ্জ থানাধীন গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর গ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ০১ শিশু নিহত, ০২ জন আহত হয়।জানা যায় ২১শে সেপ্টেম্বর ২২ ইং তারিখ সময় অনুমান বৈকাল ৩ঃ৩০ ঘটিকায় গরীবপাড়া হইতে ট্যাফে ট্রাক্টর এর সাথে মালবাহী বগি লাগানো একটি গাড়ি স্থানীয় কয়েকজন শিশু ও একজন নারীকে নিয়ে হরিপুর বাজারের দিকে যাচ্ছিল।গাড়ীটি হরিপুর গরীবপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আসার সময় একটি ছাগল রাস্তার মাঝখানে চলে আসলে ড্রাইভার গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে পড়ে যায়।এতে গাড়ীতে থাকা ইতি খাতুন (১০) পিতা-মোঃ বিল্লাল, গ্রাম-হরিপুর গরীবপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন এবং একই গ্রামের জয়া খাতুন(৯) পিতা- মোঃ আঃ আলীম এবং নাজমা খাতুন(৪৫) স্বামী – মোঃ চান মিয়া আহত হন। উপস্থিত লোকজন আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন । ঘটনাস্থলে উপস্থিত এসআই (নিঃ) মোঃ মোস্তানছির বিল্লাহ মৃত ইতি খাতুন (১০) মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন । মৃত শিশুটির অভিভাবকের প্রাথমিক ভাবে কার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় এবং লাশটি বিনা ময়নাতদন্তে পাওয়ার আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে শিশুটির লাশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করেন ও গাড়ীটি জব্দ করেন। ঘাতক গাড়ীটির ড্রাইভার পলাতক আছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
নবাবগঞ্জের হরিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২