রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ‘২২ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরের সূর্য আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ২০২২ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলাবার (২০ সেপ্টেম্বর) সকালে অত্র স্কুল প্রাঙ্গণ মাঠে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো.গোলাম মোস্তফা (গোলাম) এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
 সূর্য আইডিয়াল স্কুলের কোচিং শাখার পরিচালক কাজী মোস্তফা রুমির পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর সদর ৩ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. আব্দুল হাই, মেহেদী হাসান লাভলু প্রমুখ।
এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিশুর শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে কেবল শিক্ষক নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে। বিদেশি খেলাধুলার পাশাপাশি দেশীয় খেলাধুলার সঙ্গে শিশুদের পরিচিত করে তুলতে হবে।
এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫ টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।