রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ৯৭ বছর বয়সী নানার অসাধারণ উদ্যোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত আঃ জলিল শেখের ছেলে মোঃ সোলাইমান শেখ(৯৭) এর মহতী উদ্যেগ হাজার মানুষের হৃদয় কেড়েছে। তিনি তার নিজ উদ্যেগে তৈরি করেছেন পাঠাগার,  এই পাঠাগারে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে, বিভিন্ন লেখকের বই পড়ে আনন্দ উপভোগ করেন। ঐ পাঠাগারে সব শ্রেণীর মানুষ বই-পত্রিকাসহ নানামুখি পুস্তক থেকে তথ্য সংগ্রহ করে অভিজ্ঞতা অর্জণ করেন।
সরেজমিনে দেখা যায়,  অভয়নগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অবস্থিত  পাঠাগারে  ৯৭ বছর বয়সী সোলাইমান বসে আছে পাঠাগারের এক পাশে, তার মুখে যেনো এক আনন্দের হাসি ফুটে আছে এবং মানুষ যে যার মতো বই পড়ছেন।
এব্যাপারে কথা হয় স্থানীয় ৫৫ বছর বয়সী বাবু নামের এক ব্যক্তির সাথে, তিনি বলেন, আমি অবসর সময় পেলে এই পাঠাগারে এসে বই পড়ি এবং অনেক আনন্দ অনুভব করি। এখানে বলে রাখি ওই পাঠাগার তৈরি করার কারণে তিনি ছোট বড় সকলের কাছে নানা নামে পরিচিত, এলাকার সবাই তাকে নানা বলে ডাকে।
পাঠাগারের পরিচালক সোলাইমান শেখ (৯৭) এর সাথে কথা হয়, তিনি জানান, জীবনের শেষ বয়সে এসে মানুষকে একটু আনন্দ এবং বিভিন্ন অভিজ্ঞতা অর্জণের জন্য আমি স্ব-উদ্যেগে এই পাঠাগার করেছি। মানুষ এখানে আসে বই পড়ে, বিভিন্ন মিডিয়ার পত্রিকা পড়ে আনন্দ পায়। জায়গা ছোট হওয়ায় একটু অসুবিধা হয়। মাননীয় প্রধানমন্রী মহোদয় ও সরকার যদি একটু সহযোগিতা করতো তবে পাঠাগার একটু বড় করতে পারলে অভয়নগরবাসী খুবই আনন্দসহকারে বই পড়তে পারত। এখানে বলে রাখা ভালো তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের মহিলা সভানেত্রী ডাঃ সাফিয়া খানমের পিতা। এব্যাপারে কথা হয় ডাঃ সাফিয়া খানমের সাথে, তিনি বলেন, আমার পিতা সোলাইমান যে উদ্যোগ নিয়েছে আমি সাধুবাদ জানাই এবং আমি সব সময় আমার পিতাকে সহযোগিতা করি। ৯৭ বছর বয়সী এই বৃদ্ধার এমন উদ্যোগকে এলাকার অনেকে সাধুবাদ জানিয়েছেন তারা সবাই তার সর্বাধিক সাফল্য ও জানাই ও দীর্ঘায়ু কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।