রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় পরিবারের অভিযোগে গাঁজাসেবী পুত্রর তিন মাসের কারাদন্ড

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় গাঁজা সেবন করে পিতা-মাতাকে মারধরের অপরাধে বখাটে ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
থানা পুলিশের সহায়তায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামে উপস্থিত হয়ে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে বখাটে ছেলেকে আটক করে বিচারক এই সাজার রায় প্রদান করেন।

তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ভালুকশী গ্রামের কাজী সাইফুল ইসলামের ছেলে কাজী সানোয়ার হোসেন শুভ (২৬)।
আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন জানান, অভিযুক্ত সানোয়ার নিয়মিত মাদক সেবন করে আসছিলো। মাদক সেবনে তার পরিবারের সদস্যরা বাধা দেয়ায় সে পরিবার সদস্যদের প্রায়ই মারধর করত।

পরিবার সমস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে এসআই নুরে আলম সিদ্দিক, এসআই আলী হোসেন, এসআই তারিকুল ইসলাম, এএসআই আবু সালেহসহ সঙ্গিয় ফোর্স অভিযান চালিয়ে নিজ ঘরে গাঁজা সেবনরত অবস্থায় সানোয়ারকে আটক করে। আচক সানোয়ার ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে নিজের দোষ স্বীকার করায় বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেরন।
সাজাপ্রাপ্ত সানোয়ারকে রবিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হেেয়ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।