ঠাকুরগাঁওয়ের হরিপুরে দৈনিক যুগের আলো পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হরিপুর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সভাপতি শফিকুল আজমের সভাপতিতে। এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক যুগের আলো পত্রিকার সাফল্য ও আগামী দিনের অগ্রযাত্রার বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন হরিপুর প্রেসক্লাবের সহ সভাপতি নগেন্দ্র রাম দাস, ও ইউসুফ আলী, সাধারন সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ন সম্পাদক আল মামুন চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম জীবন, জয়নুল আবেদীন, ওয়াসিম আলী, সুজনসহ হরিপুর প্রেস ক্লাবের সাংবাদিক গন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগের আলো পত্রিকার সাংবাদিক আবু সালেহ মুসা।
রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
হরিপুরে দৈনিক- যুগের আলো পত্রিকার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২