রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরের অদম্য তরুন রবি দুই হাত নেই খেলেন ফুটবল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও সমাজের সম্পদ। মনের ইচ্ছা শক্তি থাকলে যে কোনোও বাঁধাকে দূরে সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ায় যায়। কোনও বাঁধাই কারোর স্বপ্নকে শেষ করতে পারেনা। সেটাই প্রমাণ করলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের অপ্রতিরোধ্য তরুন রবিউল ইসলাম রবি।
প্রবল ইচ্ছাশক্তি ও একাগ্রতা দিয়ে প্রতিবন্ধকতা দূর করেছেন লেখাপড়া থেকে শুরু করে সমান তালে সমবয়সী বন্ধুদের সাথে খেলছেন ফুটবল।
সে উপজেলার গণ্ডগ্রামের ইসরাইল হোসেনের ২য় সন্তান।তার জন্ম ২০০৩সালে।মায়ের সহযোগিতায় লেখাপড়ায় হাতেখড়ি ।২০১২ সালে বিদ্যুতস্পৃষ্টে হারিয়েছেন দুই হাত।
শারীরিক অক্ষমতাকে দূরে ঠেলে দিয়ে এগিয়ে যাচ্ছে রবি।ভবিষ্যতে হতে চান ভালো ফুটবলার।
সহযোগিতা পেলে, ফুটবলে রাখতে চান অবদান। রবি বলেন, সবাই আমার সাথে ভালো আচরণ করেন, এবং সকলে আমাকে সহযোগিতা করেন।
পারতেখুর মাঠের রিফারী বুলু মিয়া বলেন,সে তরুন হলেও ফুটবলের নানা রকম কলাকৌশল আয়ত্ব করছে। ইতো:মধ্যে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে।
প্রযুক্তির ব্যবহারেও দক্ষ রবি, খবর রাখেন দুনিয়ায় নিত্য নতুন ঘটনার,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সরব উপস্থিতি লক্ষ করা যায়।
আত্মনির্ভশীল রবি দেখিয়েছে দুহাত না থাকলেও কর্মের মাধ্যমে সফলতা অর্জন করা যায়।নিজের কাপড়চোপড় ধোয়া থেকে শুরু করে করতে পারেন নিজের সব কাজ।
তার এমন কৃতিত্বের জন্য খুশি সহপাঠীসহ এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।