রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে নৌকার সমর্থকদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে শুক্রবার (১৬ই সেপ্টেম্বর) আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩ ইউনিয়ন ও পৌরসভার নৌকার সমর্থকদেরকে নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভায় বীরমুক্তিযোদ্ধা আকবর আলীর সভাপতিত্বে ও সাবেক যুবলীগ নেতা আক্তারুজ্জামান ভূইঁয়া শরীফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল নির্বাচনী এলাকায় নৌকার মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সনের ডিসেম্বর অথবা ২০২৪ সনের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এখন থেকেই সকললেই মিলেমিশে, কাধে কাধ মিলিয়ে নৌকার পক্ষে মাঠে কাজ করে যেতে হবে। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৃজন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইন উদ্দীন মানিক, বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, আবু রায়হান, রাজ কাঞ্চন রেজা, শ্রী পরিতোষ দেবনাথ, মজিবুর রহমান, আতাউর রহমান বাবুল, পূর্ন, উজ্জল মন্ডল প্রমুখ। এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার থেকে আগত আওয়ামীলীগের নৌকার সমর্থক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।