বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সিংড়ায় যানজট নিরসনে রাস্তায় মেয়র ফেরদৌস

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় পরিক্ষার্থীদের সুবিধার্থে ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে যানযট নিরসনে নিজেই রাস্তায় নামলেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমানের পরিক্ষা শুরু হওয়ায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় যানজট লাগলে পৌর মেয়র রাস্তায় নেমে তা নিরসন করেন। বিগত দিনেও যানজট নিরসনে তাকে রাস্তায় দেখা গেছে।
মহামারী করোনার সময়ও তিনি ছিলেন সম্মুখযোদ্ধা। এছাড়া বন্যার সময় মেয়র ফেরদৌসের আপ্রাণ প্রচেষ্টা জনমনে বেশ প্রশংসা ছড়িয়েছে।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, জনগণ ভোটে আমাকে নির্বাচিত করেছে, তাদের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে হয়। আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায় পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। পরবর্তীতেও জনকল্যাণমূলক কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন মেয়র।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।