রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলার সেরাল গ্রামে মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র প্রতিষ্ঠিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বৃদ্ধাশ্রমের পুকুরে শুক্রবার সকাল দশটায় ২শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক মো. আশিকুর রহমান, জেলা মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সিনিয়র সৎস্য অফিসার মোহম্মদ আলম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।