রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

জেলা পরিষদ গাইবান্ধার নির্বাচনে সদস্য পদপ্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন এর মনোনয়ন পত্র দাখিল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমলাতন্ত্রের বাইরে রাজনৈতিক নেতৃত্বকে শক্তিশালী করার গুরুত্ব অপরিসীম। জেলা পরিষদের প্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হয়ে স্থানীয় সরকারের প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং কাউন্সিলররা বা সদস্যরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
এরই ধারাবাহিকতায় আগামী ১৭ অক্টোবর গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে পলাশবাড়ীর ৪নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী পলাশবাড়ীর তরুণ সমাজসেবক ও  বিশিষ্ট ব্যাবসায়ী তহিদুল আমিন মন্ডল  সুমন আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা নির্বাচন অফিস কার্যালয়ে নির্বাচনী কর্মকর্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় তার সাথে তার পিতা রুহুল আমিন মন্ডল (সাজু মাষ্টার), প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ  ও তার শুভাকাঙ্খী কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে তহিদুল ইসলাম মন্ডল সুমন জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসাবে সম্মানিত ভোটারগণের সমর্থন এবং দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের ২য়বার নির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনূর আক্তার বানু শিফনের আপন ছোট ভাই। তিনি উপজেলার একজন বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।