রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় নকল মুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত প্রথম দিনে অনুপস্থিত ৩৮জন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় আগৈলঝাড়ায় ৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২হাজার ১শ ২১জন।
বাংলা প্রথম পত্রে উপজেলার ৮টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তায় নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গৈলা মাদ্রাসা কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষ কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমী কেন্দ্রে ২৪৫জন, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৮৭জন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৭৪জন, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৯০জন, বাশাইল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৫জন, বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৩৮০জন পরীক্ষার্থী পরীক্ষায় গ্রহণ করে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গৈলা দাখিল মাদ্রাসায় ১৫৯জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১৭১জন পরীক্ষার্থীসহ মোট ২১২১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৩৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।