রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
সারাদেশের ২১ লক্ষ শিক্ষার্থীর ন্যায় নওগাঁর সাপাহারে শান্তিপূর্ণ পরিবেশে কাঙ্খিত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর’র মাধ্যমে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সাপাহার উপজেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ২ হাজার ৩শ ৪৪ জন। তবে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৫ জন পরীক্ষার্থী।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন এর সার্বিক ব্যবস্থাপনায় অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরফতুল্লা মাদরাসা ও ভ্যানু কেন্দ্র সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও নওগাঁ জেলা সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।