রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ঝালকাঠির কাফুরকাঠির সন্তান রতন কৃষ্ণ চৌধুরী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কাফুরকাঠি গ্রামের রতন কৃষ্ণ রায় চৌধুরী। রোববার (১১ আগষ্ট) রাষ্ট্রপতির এক আদেশক্রমে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পত্রে এই পদোন্নতি প্রদান করা হয়। তিনি স্বর্গীয় সুখরঞ্জর রায় চৌধুরী ও শ্রীমতি নিভারানী রায় চৌধুরীর জেষ্ঠ্য পুত্র এবং ঝালকাঠি সিটিজেন সোসাইটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ঝালকাঠি উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক বাবু অমরেশ রায় চৌধুরীর বড় ভাই। রতন কৃষ্ণ রায় চৌধুরীর মেঝো ভাই স্বপন কৃষ্ণ রায় চৌধুরী হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞ আইনজীবি হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অপরাধ তদন্ত বিভাগ, ঢাকায় কর্মরত আছেন। পদোন্নতির পর তাঁর নতুন কর্মস্থল এখনও নির্ধারিত হয় নাই।

তিনি ইতিপূর্বে বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে অফিসার ইনচার্জ হিসেবে চাকরি করেছেন। ২০১২ থেকে ২০১৪ সালে সুদানের দারফুরে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে পুলিশ এডভাইজর হিসাবে সুনামের সাথে চাকরি করে শান্তির¶া পদক লাভ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।