রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মেকুলসুম স্মৃতি এমপি।
আজ ১৪ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা টাউন হলরুমে এ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম , প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা, শিক্ষক মিজানুর রহমান মিজানসহ অন্যান্যরা ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।