রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সরকারী জমি দখল করে স্থানীয় আব্দুল মান্নান মোল্লা বাশাইল বাজারে একাধিক পাকা স্থাপনা নির্মাণ করেছেন। গত কয়েকদিন যাবত নতুন করে আবারও স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।
মান্নান মোল্লা জানান, নিজের ক্রয়কৃত জমিতে পাকা স্থাপনা নির্মান করছেন তিনি। জমি পরিমাপ করা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি জানান, জমি ক্রয়ের পর পরিমাপ করা হয়নি। অনুমান নির্ভর হয়ে স্থাপনা গুলো নির্মাণ করা হচ্ছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ইতিমধ্যে সেখানে তহসিলদার পাঠানো হয়েছে। সরকারী জায়গা হলে স্থাপনা ভেঙ্গে ফেলা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।