রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে অটোরাইস মিলে দুর্ঘটনায় নিহত ৩ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে একতা অটোরাইস মিলের হুপার ভেঙে দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহতের ঘটনায় মিল মালিকদের পক্ষ থেকে প্রতি পরিবারে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে নিহত পরিবারের সদস্যদের হাতে টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নিহত মোহাম্মদ আরিফুল ইসলামের স্ত্রী মোছা. নাসরিন, নিহত নাঈমুল ইসলামের স্ত্রী মোছা. আঁখি আক্তার এবং নিহত নুরুল ইসলামের স্ত্রী মোছা. নাজমাসহ মিল মালিক ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল গ্রামে একতা অটোরাইস মিলের হুপার ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩ শ্রমিক নিহত ও ৩ শ্রমিক আহত হয়। নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম (২৮), নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২), একই জেলার গারুহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।