রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

লামার সরই ইউনিয়ন মহিলা আ.লীগের সম্মেলন সম্পন্ন; সভাপতি খালেদা, সম্পাদক অংজারুং

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
লামা উপজেলার সরই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সরই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন লামা উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা। উদ্বোধক ছিলেন লামা উপজেলা মহিলা আ. লীগের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল।
 বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা.লীগের সভাপতি মিসেস মিল্কী রানী দাশ, সহ-সভাপতি ইউনু মার্মা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামলি বিশ্বাস,যুব মহিলা.লীগের সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ৫নং সরই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম ডলার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম উদ্দিন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ,ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সোহেলসহ আরও অনেকেই।
#সম্মেলনে সবার সম্মতিতে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে খালেদা বেগম ও সাধারণ সম্পাদক অংজারুং ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক শিরু আক্তার, পারভীন আক্তারের নাম ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।