রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সমাজ উন্নয়নে মহিলাদের আদর্শ হযরত আয়শা (রা.)- শাহ মুহাম্মদ নজরুল ইসলাম

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইসলামের ইতিহাসে সর্বাপেক্ষা জ্ঞানী ও প্রাজ্ঞবান মহিলা ছিলেন উম্মুল মুমিনীন হযরত আয়শা (রা.)। তিনি একাধারে ছিলেন হাদিসের শিক্ষক ও ফকিহ। তেমনি ছিলেন সত্য ও ন্যায়ের লড়াকু সৈনিক। আজকের মুসলিম মহিলাদেরকে হযরত আয়শার পদাংক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিতে হবে।
সোমবার (১২ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে উম্মুল মুমিনিন হযরত আয়শা (রা.) এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক আবু ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আলোচক সালমা জাহান। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের শতাধিক মহিলা অংশ নেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।