রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার প্রেস ক্লাবে শত্রু মুক্ত দিন স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
নওগাঁ সাপাহার প্রেস ক্লাবের উদ্যোগে শত্রু মুক্ত দিন স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫ টার সময় সাপাহার প্রেস ক্লাব হল রুমে ,ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বেঙ এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর নওগাঁ জেলার সাপাহার উপজেলা বাসীর জন্য এক ভয়াবহ ও শোকাবহ্ দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দিনে সাপাহারকে শত্রু মুক্ত করতে গিয়ে এলাকার ২১বীর মুক্তিযোদ্ধা তাদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছিলেন।
এই দিনটি স্বরনে রাখতে আজ  স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক নাজমুল হক সনি,কার্যকরী সদস্য জুয়েল রহমান ও মরিয়ম বেগম, প্রেসক্লাবের অন্যতম সদস্য রেজাউল করিম বুলবুল, সাদেক উদ্দিন, আবুল হোসেন, এনামুল হক, রনি, মোমিন খান ও সাংবাদিক মোসফিকা সহ এলাকার অনেক গণ্যমান্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়ার অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপাহার উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল কাদের।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।