রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিদ্যালয়ে পানি ঢুকে পরায় পাঠদান ব্যহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় গত তিন দিনের টানা ভাড়ি বৃষ্টি আর জোয়ারের পানিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ে পানি ঢুকে পড়ায় বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।
পানির কারণে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সন্তানদের নিয়ে আতঙ্কে রয়েছেন তাদের অভিভাবকরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ছয়গ্রাম-ধামুরা খালের পাশে অবস্থিত রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিনের অব্যাহত টানা বৃষ্টির কারনে জোয়ারের সময় বিদ্যালয় শ্রেণি কক্ষে পানি উঠে যায়। এতে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে অভিভাবকরা সন্তানদের জন্য বিষয়টি অত্যন্ত ঝঁকিপূর্ণ হিসেবে দেখছেন।
৭ম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসে, ৯ম শ্রেণির শিক্ষার্থী শ্রাবনী মন্ডল জানায়, বৃষ্টির কারণে বিদ্যালয়ের টিনসেড ঘরটিতে তাদের ক্লাস চলাকালীন অবস্থায় বই-খাতা ভিজে গেছে এবং শ্রেণিকক্ষে পানি উঠে তলিয়ে গেছে। এখন তাদের ক্লাস করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোতালেব হোসেন জানান, জোয়ারের পানিতে বিদ্যালয়ের মাঠে হাঁঠু সমান পানি উঠে যায়। বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পানি ঢুকে পড়ায় প্রায় ৩শ শিক্ষার্থীকে দুর্ভোগ পোহাতে হয়। ক্লাস চলাকালীন অবস্থায় পানি ঢুকে পড়ায় অনেক শিক্ষার্থীই বিদ্যালয়ে আসে না।
তিনি আরও জানান, গত তিন দিনের অব্যাহত ভাড়ি বৃষ্টির কারনে জোয়ারের পানিতে বিদ্যালয়ের টিনশেডের শ্রেণিকক্ষে যাওয়ার রাস্তা পানিতে ডুবে গেওছ। শ্রেণিকক্ষে ঢুকে পড়েছে জোয়ারের পানি। এর মধ্যেই চলছে পাঠদান কার্যক্রম। বর্ষা মৌসুম আসলে বিদ্যালয়ে দুর্ভোগের শেষ থাকে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন জানান, উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ে জোয়ারের পানি ঢুকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ তলিয়ে যাওয়ার কথা মৌখিকভাবে তিনি শুনেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।