রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্ম বিরতি অব্যাহত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে প্রকল্পের বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করছন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণসহ ৫ দফা দাবীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ বিগত ৯-১০ বছর যাবত আলোচনা সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধমে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছেন।
গোপালপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মাসুম বলেন, সারা দেশের ন্যায় গোপালপুরের বৃহস্পতিবার পর্যন্ত এ কর্মসুচি পালন করা হবে। আমাদের দাবী নিয়ে কর্তৃপক্ষ মৌখিকভাবে একমত প্রকাশ করলেও দাবী বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও ঐক্যবদ্ধ আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।