রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

নাটোরের অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
নাটোরের অবিসংবাদিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শংকর গোবিন্দ চৌধুরীর ২৭ তম প্রয়াণ বার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা কাজল রায় এর উদ্যোগে শহরের হরিশপুর বাইপাসে শংকর গোবিন্দ চৌধুরীর ম্যুরাল এ পুষ্পস্তবক অর্পণ, ১১ টায় ছাতনী শ্নশানে প্রয়াত বাবু শংকর গোবিন্দ চৌধুরী ও অণিমা চৌধুরীর নিজ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও ১২ টায় শংকর গোবিন্দ চৌধুরীর নিজ বাসভবনে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহ শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় হাবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সদস্য জনপ্রিয় সাবেক ছাত্রনেতা কাজল রায়।
বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান মাষ্টার, লালপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন চঞ্চল, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা রমেন জোয়াদ্দার ও মিজানুর রহমান মিজান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা বাবু, দুড়দুড়িয়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রুবেল ইসলাম সহ দলীয় নেতাকর্মীগণ।
উল্লেখ্য, ১৯৯৫ সালের এই দিনে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা গভর্ণর, সাবেক সংসদ সদস্য, সাবেক পৌর চেয়ারম্যান স্বাধীনতা পদকপ্রাপ্ত অবিসংবাদিত নেতা শংকর গোবিন্দ চৌধুরী পরলোকগমন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।