বরিশালের আগৈলঝাড়ায় সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার নবনির্মিত চারতলার একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে নতুন ভবন উদ্বোধন পূর্ব বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল বাড়ৈ, আওয়ামীলীগ নেতা আওলাদ কাজী, মীর আশ্রাফ আলী। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের অভিভাবকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পরে দোয়া-মিলাদ শেষে অতিথিরা নব নির্মিত চার তলা ভবনের উদ্বোধন করেন ।
রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২