রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আজ হোমিও সংগঠনসমূহের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
হোমিওপ্যাথির স্বার্থ সংরক্ষণে হোমিওসমাজের আন্দোলনের অংশ হিসেবে আজ বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র সংসদের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে সকল হোমিও সংগঠণের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কলেজের ছাত্র শিক্ষকসহ বিভিন্ন হোমিও সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দাবী আদায় না হওয়া পর্যন্ত হোমিও সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মতপ্রকাশ করেন।
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের পক্ষ থেকে নিম্নোক্ত দুটি বিষয় মাথায় রেখে কাজ করে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়-
১) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমাদের অপেক্ষমান মামলার আশু শুনানির উদ্যোগ নেয়া।
২) আইন মণ্ত্রনালয় থেকে হোমিওপ্যাথিক কাউন্সিল আইনের খসড়া যথাশীঘ্র জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করার ব্যবস্থা নেয়া।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের এই সঙ্কটকালে দাবী আদায়ের আগ পর্যন্ত হোমিওপ্যাথির সকল পক্ষ তথা স্টেক হোল্ডারদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে থাকার বিকল্প নেই। সত্যের জয় অবধারিত হবে ইনশাআল্লাহ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।