রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

 ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন ছাত্রশিবির

প্রকাশিত হয়েছে- রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস-এর ২০২২-২৩ সাংগঠনিক সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ রায়হান আলীকে শুভেচ্ছা ও প্রাণঢালা মোবারকবাদ জানিয়েছেন।
ছাত্রশিবির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী ছাত্র মজলিসের নতুন কমিটির নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও নবমনোনীত সেক্রেটারি জেনারেল দক্ষতা ও সফলতার সাথে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। স্পষ্ট ভাবেই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন প্রায়, দেশের তরুণ সমাজ চারিত্রিক ও নৈতিক দিক থেকে বিপর্যস্ত, অভিভাবকরা হতাশাগ্রস্ত। এ অবস্থায় জাতির প্রত্যাশা ছাত্র মজলিস সংকট উত্তরণে ঐতিহাসিক ভূমিকা পালন করবেন। ছাত্র মজলিসের দক্ষ নেতৃত্ব ইসলাম, দেশ ও ছাত্রসমাজের জন্য গঠনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনের সামগ্রিক কার্যক্রম এগিয়ে নেবেন। কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশের ছাত্রসমাজকে গড়ে তুলতে সকল বাঁধা বিপত্তি উপেক্ষা করে তাঁরা এগিয়ে যাবেন; মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। আমাদের প্রত্যাশা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক ইসলামী ছাত্রসংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
ছাত্রশিবির নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্থতা এবং দুনিয়ার কল্যাণ ও আখিরাতের সাফল্য কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।