রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

কমলনগরে খালেদা জিয়ার মুক্তির দাবি ও নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
লক্ষ্মীপুরের কমলনগরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিরসহ ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতা, নারায়নগঞ্জের যুবদল নেতাকে গুলি করে হত্যা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
কমলনগর উপজেলা বিএনপির আয়োজনে রামগতি ও কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাড়ীর সংলগ্ন মাঠে ৯ সেপ্টেম্বর ( শুক্রবার) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক লক্ষ্মীপুর-৪ (ও রামগতি কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি সাবেক এমপি’ ও কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।