রবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৭ হিজরি

লামা সদরে বদরউদ্দিনের মালীকানাধীন জমি জবরদখলের অভিযোগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
বান্দরবানের লামা সদর ইউনিয়নে বদরউদ্দিনের মালীকানাধীন জমি জবরদখলের অভিযোগ উঠেছে।
উপজেলার সদর ইউনিয়নের  পাড়া(০৭ নং ওয়ার্ড) বদরউদ্দিন(৪৯) মালীকানাধীন ৫ একর খতিয়ানভুক্ত ২য় ও ৩য় শ্রেণির জায়গা-জমি জবর দখলের অভিযোগ উঠেছে। একই ইউনিয়নের বরিশাল পাড়ার বাসিন্দা লুষার বড়ুয়া(৩৫) ও কল্যাণ বড়ুয়ার বিরুদ্ধে।
 অভিযোগ সূত্রে জানা যায়,২৯৭নং পোপা মৌজার ৮৭ নং হোল্ডিং এর ভুক্তভোগী বদরউদ্দিন ও তার দুই ভাই বোন এর মালীকানাধীন ২য় ও ৩য় শ্রেণির ০৫ একর জায়গা বেশ কিছুদিন ধরে লুষার বড়ুয়ার  কাছে বার্ষিক খাজনার বিনিময়ে লাগিয়ত করেন। সম্প্রতি উক্ত জায়গা অভিযুক্ত তুষার বড়ুয়ার কাছে কোন কাগজ পত্র না থাকলে ও  নিজের বলে দাবী করে আসছেন ও জবর-দখল করে আছেন। ভুক্তভোগীরা জায়গা ফেরত চাইলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছেন অভিযুক্ত ও তার পরিবারের লোকজন।
গতকাল  সরজমিনে গিয়ে এই অভিযোগের সত্যতা ও মিলেছে উক্ত জায়গা জবরদখল করে বসতবাড়িসহ জবর দখলের আসেন কল্যান বড়ুয়ার মোখিক মালিক সূত্রে থাকা লুষার বড়ুয়া।
সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, বসত বাড়ি নিয়ে থাকা অভিযুক্তদের এখানে কোন জায়গা নাই,অন্য স্থানে আছে।
এদিকে কল্যাণ বড়ুয়ার ছেলে অনুপম বড়ুয়া থেকে জানতে চাইলে বলেন, আমাদের এখন কোন কাগজ পত্র নাই,  দূরে আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।