শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

যশোরের অভয়নগরে ৮ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ৮ই সেপ্টেম্বর  (বৃহস্পতিবার) উপজেলা নওয়াপাড়া পৌরসভার রানা ভাটা এলাকায় এ ঘটনাটি ঘঠেছে। জানা গেছে, ৮ বছরের শিশুকে ধর্ষনকারীর বাড়িতে নিয়ে ধষর্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই শিশুটিকে আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রির্ফাড করেন। উপজেলার নওয়াপাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ড রানাভাটা গ্রামের মদিনাবাগ নুরানি মাদ্রাসার ছাত্রী (০৮) সে সকাল ১১ টার সময় পার্শবর্তী তার বান্ধবী রোজের (০৭) বাড়িতে খেলাধুলা করতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় মোঃ রানা গাজি তার ছোট বোন রোজকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে ওই শিশুকে একা পেয়ে ধর্ষন ও হত্যার চেষ্টা চালাই। সে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে র্ভতি করে। মোঃ রানা গাজি মোঃ বিল্লাল গাজীর ছেলে। সে পেশায় ট্রাক ড্রাইভার। এলাকাবাসী মোঃ ওবাইদুল খান বলেন, শিশু কন‍্যা সাথে পাশ্ববর্তী বিল্লাল গাজির মেয়ে রোজের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিলো। যে কারনে ০৮ সেপ্টম্বর বৃহস্পতিবার ১১ টার সময় বান্ধবীর বাড়িতে খেলা করতে যায়। সুযোগ পেয়ে রানা জঘন্যতম কাজ করে তাড়াহুড়া করে পালিয়ে যায়। ভুক্তভুগির মা বলেন, আমরা খুব গরিব মানুষ টিসিবির ৫ কেজি চাউল নিয়ে বাড়িতে এসেশুনি এই ঘটনা আমি এর বিচার চাই। এবিষয়ে অভয়নগর থানার এস আই ইসরাফিল শামীম বলেন, ৭ বছরের শিশুকে ধর্ষনের ঘটনা জেনেছি। আসামী রানাকে আটকের চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান বলেন, ঘটনটি জানার পর পুলিশের ফোর্স কাজ করছে। আসামীকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।