শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

মিলের হুপার ভেঙে শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটির অকূস্থল পরির্দশন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে অটো রাইস মিলে প্রাণহানির ঘটনায় অকূস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসনের তদন্ত কমিটি। গত বুধবার সন্ধ্যায় তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট কমিটি স্থানীয় মিল মালিক, শ্রমিক, চাল ব্যবসায়ী এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং লিখিত জবানবন্দী গ্রহণ করেন।
এ সময় কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাতুল পাল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের উপ মহাপরিদর্শক মহর আলী মোল্লা, ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আলাউদ্দীন মিয়া এবং ওসি মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
তদন্ত কমিটির প্রধান মো. আবুল হাশেম সংবাদকর্মীদের জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং মতামত সম্বলিত প্রতিবেদন ৭ কার্য দিবসের মধ্যে দাখিলের নির্দেশনা রয়েছে। কলকারখানায় নিরাপদ পরিবেশে শ্রমিকরা যাতে কাজ করতে পারে সে বিষয়টির প্রতি খেয়াল রাখা হবে।
উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় পৌরসভার ডুবাইল এলাকার একতা অটোরাইস মিলের হুপার ভেঙ্গে দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসক ড. আতাউল গণি গত ৫ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।