শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা অবহিতকরণ কর্মশালা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
পরিবার পরিকল্পনা কার্যক্রমে (স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি) বৃদ্ধির লক্ষে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি (সিসিএসডিপি), পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরে অবহিতকরণ/প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১৩, ১৪ ও ১৫ সেপ্টেম্বর  “গ্রহীতা মেলা- ২০২২” আয়োজন করা হবে। মেলা উপলক্ষে (০৮ সেপ্টেম্বর) নাগরপুর উপজেলা  পরিবার পরিকল্পনা কার্যালয়ে গ্রহীতা মেলার অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় রিসোর্স পারসোন হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন টাঙ্গাইল জেলার উপপরিচালক (পরিবার পরিকল্পনা) জনাব আইভি ইয়াসমিন, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. আবদুল আলীম। রিসোর্স পারসোন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. খালিদ-বিন-কাশিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন। উক্ত সভায় অংশগ্রহণ করেন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল এসএসিএমও, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী সহ দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ।
মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. খালিদ-বিন-কাশিম জানান, “নাগরপুর উপজেলায় পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহ জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবং প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি বৃদ্ধির লক্ষে আমরা সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছি। এবারের “গ্রহীতা মেলা-২০২২” কে সফল করতে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ২০২২ সকল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, আর ডি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমপ্লান্ট, কপার টি, পুরুষ ও স্ত্রী বন্ধাকরণের বিশেষ সেবা ক্যাম্প আয়োজন করা হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।