শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

পাবনার বেড়ায় ক্ষ্যাপা শিয়ালের আক্রমণে শিশু, বৃদ্ধ ও মহিলা সহ আহত ৩০

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে একদল শিয়ালের কামড়ে শিশু, বৃদ্ধ ও মহিলাসহ ৩ গ্রামের অন্তত ৩০ জন আহত হয়েছে।
এর মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিয়ালের দল তান্ডব চালিয়ে ভীতিকর অবস্থা সৃষ্টি করে বলে আক্রান্তরা জানিয়েছেন। পরে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে শিয়ালের দল পালিয়ে গেলেও একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী।
এলাকাবাসী ও আক্রান্তদের পরিবার এবং স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে এসে প্রথমে বাটিয়াখড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা বৃদ্ধ আব্দুল কাদের (৬০) লাল্টু (৫৫) ও ওয়াজেদকে(৩০) কামড়ে আহত করে।
পরে স্থানীয়রা তাড়া দিলে শিয়ালের দল ক্ষিপ্ত হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ করে। এ সময় তাদের আক্রমনের শিকার হয়ে আন্জুয়ারা খাতুন (৪২), জেসমিন (১৪), রঞ্জনা(২৫),নিলয় (৭), রাবেয়া (৯) রেহেনা (৪৫) রাজিয়াসহ ওই গ্রামের অন্তত ১৫ জন আহত হন । পরে শিয়ালের দল পার্শ্ববর্তী রাকসা ও চকপাড়া গ্রামে হানা দিয়ে অন্তত ১০জনকে আহত করে। আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
বাটিয়াখড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী আক্রান্ত রেহেনা খাতুন (৪৫) জানান, তিনি রাত বাড়ির আঙ্গিনায় অবস্থান করছিলেন। এ সময় লোডশেডিং চলছিলো। অন্ধকারে শিয়ালের দল এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে হয়েছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফাতেমা-তুজ জান্নাত বলেন রাতের ঘটনায় এ পর্যন্ত দুই তিনজন এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করেছেন। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ হোসেন জানান,
শিয়ালের আক্রমণের ঘটনার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আহতদের দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেয়া হয়েছে।
বৃহঃস্পতিবার সকালে বেশ কয়েকজন ভ্যাকসিন নিয়েছেন। তবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভ্যাকসিনের স্বল্পতা থাকায় বাকি রোগীদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।