শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সাথে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাবরনকারী মুক্তিযোদ্ধার স্ত্রী বিনাচিকিৎসায় শষ্যাশায়ী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আগরতলা ষড়যন্ত্র মামলায় ৯ নম্বার আসামি হয়ে কারাভোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহমেদ।
জেলার বাকেরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন সেই দলিল উদ্দিনের অসহায় স্ত্রী চাঁনবরু বেগম (৬৫)। বিভিন্নরোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসার শষ্যাশয়ী চাঁনবরু বেগম অর্ধাহারে অনাহারে জীবন যাপন করছেন। তার (চাঁনবরু) ভাগ্যে জোটেনি কোন সরকারী-বেসরকারী সহায়তা।
বড় ছেলে দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের সাথে পৌরসভার ২নং ওয়ার্ডের এক টুকরো জমির ওপরের ভাঙ্গচোরা টিনের ঘরে বসবাস করছেন চাঁনবরু বেগম। বারেক হাওলাদার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করলেও শুধু মুক্তিযোদ্ধার ভাতা ছাড়া আমরা আজ পর্যন্ত কোন সহায়তা পাইনি।
সূত্রমতে, ২০০৬ সালে বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহমেদ মৃত্যুকালে চার স্ত্রী, আট ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে দলিল উদ্দিনের প্রাপ্য ভাতা চার স্ত্রীর মধ্যে ভাগাভাগি করে নেয়া হয়। ফলে প্রাপ্ত টাকা দিয়ে মুক্তিযোদ্ধার প্রথম স্ত্রী চাঁনবরু বেগমের মাসিক ওষুধের টাকাও হয়না। বিভিন্ন রোগে আক্রান্ত চাঁনবরু বেগমকে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থাভাবে চাঁনবরু বেগমকে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছেনা। তাই বিনাচিকিৎসাসহ অর্ধাহারে শষ্যাশয়ী হয়ে মৃত্যুর প্রহর গুনছেন চাঁনবরু বেগম। তাই মায়ের উন্নত চিকিৎসার জন্য সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন চাঁনবরুর দিনমজুর ছেলে আব্দুল বারেক হাওলাদার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।