শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে গাঁজা সেবনকারীর কারাদন্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজা সেবনের অপরাধে এক যুবককে ৬মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলার কিসমত রেল স্টেশন এলাকায় গাঁজা সেবনের সময় হাতে নাতে আটক করে আটোয়ারী থানা পুলিশ। আটককৃত গাঁজা সেবনকারী যুবক ঠাকুরগাঁওয়ের কিসামত তেওয়ারী গ্রামের হুরমুছ আলীর পুত্র সফিকুল ইসলাম(২৩)। আটককৃত যুবক তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৮৬০ এর ৯(১)(গ)ধারায় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।