শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের সড়ক ও খালের পাশে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে পুলিশ প্রশাসনের সহায়তায় উপজেলার রাজিহার স্টান্ডে (চৌমাথায়) ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
অভিযানে স্থানীয় বাসিন্দা সেলিম পাইক, সেকেন্দার ফকির, কামরুল ফকির, ফজলু হাওলাদার, বাবলু খাঁ, সোহেল হাওলাদার এর অবৈধ ভাবে নির্মিত দোকান ঘর উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ দোকানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করেন ইউএনও।
একই অভিযানে রাজিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারী এলাকায় নির্মিত সেলিম পাইকের অবৈধ স্থাপনাসহ মোট ৭টি অবৈধ দোকান ঘর উচ্ছেদ করে। ভ্রাম্যমান আদালতের অভিযানে অপর একটি অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দিয়েছে আদালতে বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদারসহ ভুমি অফিসের সংশ্লিষ্ট ষ্ঠাফরা।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, উপজেলা যেখানেই সরকারী জমিতে অবৈধ স্থাপনা নির্মিত হবে সেখানেই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে আরও বলেন প্রয়োজনে জেল জরিমানও করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।