শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

৭২ ঘন্টায় পুলিশ ক্লিয়ারেন্স পেল সেবা প্রত্যাশীরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

২০১০ সালে বিদেশ ভ্রমণে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন শি¶িকা সালমা বেগম। ওইসময় তদন্তের নামে পুলিশকে টাকা প্রদান, দীর্ঘসময়¶েপন, দপ্তরে দপ্তরে ধর্না দিয়েও তিনি সময়মতো ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাননি। ফলে ওইসময় তার আর বিদেশ ভ্রমনে যাওয়া হয়নি। কিন্তু ২০২২ সালে এসে আবেদনের মাত্র ৭২ ঘন্টার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে অবাক হয়ে গেছেন সালমা বেগম।
সোমবার দুপুরে পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সালমা বেগম বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেয়ে খুব আনন্দ লাগছে। এমনটা হতে পারে তা কোনদিন কল্পনাও করিনি।
সালমা বেগমের কল্পনাকে হার মানিয়ে সময়োপযোগী পুলিশিং সেবা দিতে শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। কমিশনার সাইফুল ইসলামের চেষ্টায় শুরু হওয়া ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিসের প্রথমদিনের (সোমবার) সেবাগ্রহীতা সালমা বেগম। একইদিন আরও দুইজনকে আনুষ্ঠানিকভাবে ক্লিয়ারেন্স সার্টিফিকেট তুলে দিয়েছেন বিএমপি কমিশনার।
পুলিশ কমিশনারের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, শুধু তিনটি নয়; ইতোমধ্যে আবেদন করা আরও ৩০টি ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুত করা হয়েছে। সেগুলোও ন্যূনতম সময়ের মধ্যে সেবাপ্রত্যাশীদের হাতে পৌঁছে দেওয়া হবে।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আমি সময় নিয়েছিলাম সাতদিন। কিন্তু তিনদিনে সেগুলোর দাপ্তরিক সব কাজ সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমার ইচ্ছা ক্লিয়ারেন্সের জন্য আবেদন যারা করবেন, তাদের ক্লিয়ারেন্স হয়ে গেলে তাদের আসতে হবেনা, আমরাই তাদের কাছে পৌঁছে দেবো। উল্লেখ্য, গত ৩১ আগস্ট ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস চালু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।