শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ১৫ প্রতিষ্ঠানে ৩৮৫ কেজি পোনামাছ বিতরণ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
যশোরের অভয়নগরে ১৫টি প্রতিষ্ঠানে ৩৮৫ কেজি পোনামাছ অবমুক্তকরণের লক্ষ্যে বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বরাদ্দের আওতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সোমবার (৫ সেপ্টেম্বর) দপুরে উপজেলা পরিষদ চত্বরে পোনামাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়েল অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, বিআরডিবি কর্মকর্তা মেহেদী হাসান প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের এক লাখ টাকা বরাদ্দের আওতায় উপজেলার প্রেমবাগ গুচ্ছগ্রাম পুকুরে ৩০ কেজি, প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি, বগুড়াতলা জামে মসজিদের পুকুরে ৩০ কেজি, কোটা ফাজিল ডিগ্রী মাদরাসার পুকুরে ২০ কেজি, ভবদহ মহাবিদ্যালয়ের পুকুরে ৩০ কেজি, হিদিয়া আলিম মাদরাসার পুকুরে ২০ কেজি, এসআর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ২৫ কেজি, চলিশিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের পুকুরে ২৫ কেজি, ধোপাদী নূরানী হাফেজি কওমী মাদরাসা ও এতিমখানার পুকুরে ৩৫ কেজি, রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি, মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি, মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ৩০ কেজি, শুড়িরডাঙ্গা মহাশ্মশান ও সিদ্ধাশ্রমের পুকুরে ৩০ কেজি, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের পুকুরে ৩০ কেজি এবং দত্তগাতী দামুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে ২০ কেজি করে মোট ৩৮৫ কেজি পোনামাছ অবমুক্তকরণের লক্ষ্যে বিতরণ করা হয়েছে। রুই, কাতলা, মৃগেল এই তিন জাতের মাছের পোনা বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।