শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি গৌরাঙ্গ – সম্পাদক জুলহাস

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলন তৃণমূল নেতাকর্মীদের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার নাইকানাবাড়ি ঈশ্বরগঞ্জ মাঠে এ সম্মেলন আয়োজন করেন বাসাইল সদর ইউনিয়ন আওয়ামীলীগ।
সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক   গৌরাঙ্গ সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক, সম্মানিত অতিথি সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমানসহ প্রমুখ।
এদিন সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুই জন সভাপতি ও ৫ জন সাধারন সম্পাদক পদে প্রার্থী হন। এদের মধ্যে বাবু গৌরাঙ্গ সূত্রধর কে সভাপতি ও  জুলহাস উদ্দিন কে সাধারন সম্পাদক, জিয়ারত জুয়েল কে সিনিয়র সাংগঠনিক সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করেন মির্জা রাজিক।
তৃতীয় অধিবেশনে মনোমুগ্ধকর ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।