শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

হোমিও ডাক্তারদের হয়রানি বন্ধ ও দ্রত চিকিৎসা আইন- ২০২১ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানি বন্ধ ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১  দ্রত বাস্তবায়নের দাবি জানিয়েছেন হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি।
শনিবার(০৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ডা. শেখ মো: ইফতেখার উদ্দিন।
সম্মেলনে জানানো হয়, সারাদেশে পাঁচ লক্ষাধিক চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রী ঐক্যবদ্ধ। অনতিবিলম্বে চিকিৎসা শিক্ষা আইন ২০২১ বাস্তবায়ন ও চিকিৎসকদের হয়রানি বন্ধ না হলে কঠিন আন্দোলনে গড়ে তোলা হবে। তারা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দফতরকে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
 সংবাদ সম্মেলনে আরও বলেন, হোমিও চিকিৎসকরা আজ সঙ্কটপূর্ণ অবস্থার মধ্যে দিন যাপন করছেন। হোমিও চিকিৎসকরা তাদের নামের পূর্বে ডাক্তার লেখার কারণে গ্রেফতার, মামলাসহ নানা হয়রানি শিকার হচ্ছে।
সংবাদ সম্মেলনে সভাপত্বি করেন সংগঠনের আহ্বায়ক ডা. সাখাওয়াত ইসলাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশীষ শংকর নিয়োগী, রেজিস্টার ডা. জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামারুজ্জামান, হোমিও বোর্ড সদস্য ডা. আবদুর রাজ্জাক তালুকদার,ডা. কায়েম উদ্দিন,ডা. অসীম কৃষ্ণ চৌধুরী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।