শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সিজিপিএ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ক্লাশবর্জন বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (সিজিপিএ) বাতিল ও ক্যারিঅন বহালের দাবিতে ক্লাশ বর্জন করে অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভ করেছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত কলেজ অধ্যক্ষর কার্যালয়ের সামনে এমবিবিএস-৫৩ ও বিডিএস-১১ ব্যাচের প্রথমবর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানান, ২০২১-২২ সেশন থেকে বিএমডিসি ক্যারিঅন বাতিল করে সিজিপিএ চালু করা হয়েছে। ফলে মেডিক্যাল শিক্ষার্থীদের রেজাল্ট বিভিন্ন গ্রেডে ভাগ করা হবে। এছাড়া কোনো বর্ষে একটি বিষয়ে ফেল করলে অন্য বর্ষে ওঠা যাবেনা। যা ক্যারিঅন কার্যক্রমে ছিলোনা। এতে করে ভবিষ্যত চিকিৎসকদের মাঝে সামাজিক বিভেদ সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীরা সিজিপিএ বাতিল কর ক্যারিঅন পুনরায় চালু করার দাবি করেন।
শের-ই বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. জিএম নাজিমুল হক বলেন, আন্তর্জাতিকভাবে সিজিপিএ সিস্টেম স্বীকৃত। সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীরা তাদের মেধার যোগ্যতা প্রমাণ করতে পারবে। তারপরেও যেহেতু শিক্ষার্থীরা এটা নিয়ে আন্দোলন করছে তাই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।