শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলার  রুহিয়া থানার সালেহিয়া  মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের (৪নং আসন) সদস্য মোছাঃ হুসনেয়ারা হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবরস্থান প্রাচীর নির্মান কমিটির সভাপতি আমিনুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের  সহ সাধারন সম্পাদক  দুলাল হক সহ মাদ্রাসার ছাত্ররা। উলেখ্য, রুহিয়া ছালেহিয়া মাদ্রাসা সংলগ্ন গোরস্থান, বটতলী ঈদগাহ গোরস্থান এবং দোমরকি পুকুরপাড় গোরস্থানের মোট জমির পরিমান ১৭ একর। রুহিয়া-আটোয়ারী পাকা রাস্তাটি গোরস্থাটিকে দু-ভাগে বিভক্ত করেছে। গোরস্থানটির কত বছর আগের তা কারো জানা নেই। গোরস্থানে অসংখ্য রাজনৈতিক নেতা সহ অলিআউলিয়া, গাউস কুত্বব, এর সমাধি রয়েছে।
কবরস্থান প্রাচীর নির্মান কমিটির সভাপতি মোঃ আমিনুল হক জানান, মোছাঃ হুসনেয়ারা হক ২০১৬ সালে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে গত ৫ বছরে গোরস্থাটির উন্নয়নের জন্য ১৪ লক্ষ টাকা এবং চলতি বছরে ৩ লক্ষ টাকা বরাদ্দ দেন। বর্তমানে ৩ লক্ষ টাকার কাজ চলমান রয়েছে। আজ দোমরকী পুকুরপাড় কবরস্থানের  সীমানা প্রাচীরের কাজ শুভ- উদ্বোধন করা হয়েছে। আগামী ২০ দিনের মধ্যে কাজ শেষ হবে।   ১৭ একর গোসস্থানে ১৭টি স্ট্রাট লাইট (সোলার বাতি) বরাদ্দের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন যথা যথ কর্তৃপক্ষের কাছে।
সদস্য হুসনেয়ারা হক জানান আগামী ১৭ অক্টোবর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমি জয়যুক্ত হলে গোরস্থানের বাকিকাজ শেষ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।