শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ধুবড়িয়া পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে তিরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। শ্রী নির্মল তরফদারের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি  শ্রী বাবু স্বপন কুমার সাহা। মহাদেব চন্দ্র শীলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক শ্রী রামকৃষ্ণ সাহা রামা। আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আরুক মুন্সী, ইউপি সদস্য আলতাব হোসেন প্রমুখ।

এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ এলাকার পূজারিরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা বলেন, পর্যায়ক্রমে নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।