শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গাছের চারা রোপণ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের টেকেরঘাট মহাশ্বশানে, অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। ৩ (সেপ্টেম্বর) শনিবার সকাল ৯টার সময় ঐ বৃক্ষ রোপোনের উদ্বোধন করা হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা প্রাক্তন শিক্ষক সুনীল দাসের সঞ্চলনায় ভবদহ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ মতলেব সরদার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভার নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, পায়রা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিশংকর রায়, সাংবাদিক কামাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন গাছ পাগল নামে খ্যাত আব্দুল গফফার ও আব্দুল জব্বারসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ। পরে নেতৃবৃন্দ এলাকাবাসীকে বেশি বেশি গাছ লাগাতে আহবান জানিয়ে গাছ পাগল নামে খ্যাত আব্দুল জব্বার ও আব্দুল গফফারের জীবনী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।