শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

লামার সরইতে ক্লিনিং অভিযান করলো কোয়ান্টামের ৫শতাধিক স্বেচ্ছাসেবক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
লামার সরই ইউনিয়নে  ক্লিনিং অভিযান করলো কোয়ান্টামের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মিলে বান্দরবানের লামার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজার ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা সেবা করেন। এই স্বেচ্ছাশ্রমে কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারের স্টাফদের পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের দুইশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এছাড়াও তারা সরই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, সরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি জামালপুর প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার করেন। সরই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন এবং বাজার কমিটির  সভাপতি মোঃ সেলিম এসময় একাজে অংশ নেন এবং প্রশংসা ব্যক্ত করেন।
সুসংগঠিত এই স্বেচ্ছাসেবক দলের প্রধান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের অধ্যক্ষ সালেহ আহমেদ বলেন, ‘নিজের ঘর পরিষ্কারের পর যেমন নির্মল আনন্দ পাওয়া যায় তেমনি আমরা প্রত্যেকে আজকে এই এলাকা পরিচ্ছন্ন করে আনন্দ পাচ্ছি। এর আগেও আমরা এই এলাকায় পরিচ্ছন্নতার কাজ করেছি। এই কাজে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আজকে আমরা ৪৩৫ বস্তা আবর্জনা পরিষ্কার করেছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।