শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

লামা পৌরসভাতে ওএমএস কার্যক্রম শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
‘শেখ হাসিনার,বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সমুন্নত রেখে লামা পৌরসভা এলাকাতে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর,২০২২ ইং,) সকাল ৯ টায় নিদিষ্ট ডিলারের মাধ্যমে সরকারি ভর্তুকি মূল্যে খাদ্যশস্যের বাজার দর উর্ধ্বগতির প্রবণতা রোধ ও নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশীল রাখার লক্ষ্যে সারাদেশের ন্যায় খোলা বাজারে চাল ও আটা বিক্রয় (ওএমএস) কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
লামা পৌরসভার ৬টি কেন্দ্র  এর মধ্যে ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে প্রতি পরিবারকে ৫ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। সেক্ষেত্রে লামা পৌরসভার ৩টি করে কেন্দ্রে প্রতিদিন ১২শত মানুষ ৫ কেজি করে চাল পাবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা পরিষদ সম্মুখে ডিলার বাসু দেব পালিত এর কেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক, সাইফুদ্দিন, লামা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তিমির কুমার দে, উপোসিং মার্মা প্রমূখ।
সংশ্লিষ্ট খাদ্য অফিস সূত্রে জানায়, খোলা বাজারে (ওএমএস) বিক্রি কার্যক্রম চলমান থাকবে ও উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। সপ্তাহে ৫ দিন (শুক্রবার, শনিবার ব্যতীত) সকাল ৯ টা হতে ৫ টার মধ্যে এই কার্যক্রম চলমান থাকবে। খোলা বাজারে (ওএমএস) এ চাল বিক্রির প্রত্যেক উপকারভোগীকে ০৫ কেজি করে প্রতিকেজি ৩০(ত্রিশ) টাকা দরে প্রদান করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।