শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে ন্যায্য মূল্যে ও এম এস এর চাল বিক্রি শুরু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায়, ও এম এস” কার্যক্রমের মাধ্যমে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর তিনটি পৌরসভার তিন স্থানে নির্ধারিত স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।
(১সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে থেকে বিকাল ৫টা পর্যন্ত, গোপালপুরের কোনাবাড়ী বাজারের ডিলার, মিজানুর রহমান শাহিন সিদ্দিকী, সুতি কালীবাডি বাজারের ডিলার মো. আসাদুজ্জামান সোহেল, ও ডুবাই বাজারের ডিলার, রফিকুল ইসলাম রঞ্জু পৌর শহরের তিন স্থানে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ও এম এস কার্যক্রমের আওতায় নির্ধারিত স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।
এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আব্দুল্লাহ ইবনে হোসাইন, উপজেলা খাদ্য পরিদর্শন কর্মকর্তা মো. আবু সাইদ মোল্লা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ. মইয়ে উদ্দিন বাবু, মো. মিজানুর রহমান শাহীন সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।