শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপনের পুরস্কার সমুহ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলামর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হুসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন এবং আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বাংলা রচনা, হামদ-নাথ, কেরাত, কবিতা, ইংরেজি রচনা, আবৃত্তি, জারিগান,রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত, লোক সংগীত, দেশাত্ববোধক গান, বক্তব্য,লোক নৃত্য এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার স্কাউট, শ্রেষ্ঠ গার্লস গাইড ও শ্রেষ্ঠ রেঞ্জারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।