শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম চাঁন মিয়া ইন্তেকাল করেছেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
টাঙ্গাইলের নাগরপুর সদর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম চাঁন মিয়া (৭৪) গতকাল বুধবার (৩১ আগস্ট) বার্ধক্য জনিত কারণে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে আজ (১ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।
মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার সংসারে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সন্তান সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।