বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মনির মোল্লার পাঁচ বছর ছেলে শাফিন মোল্লা খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পরে যায়।
শিশু শাফিনকে বিভিন্ন স্থানে খুজে না পেয়ে পাশের একটি পুকুরে শাফিনকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যুবরণ করে।
শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- বুধবার, ৩১ আগস্ট, ২০২২