শোকাবহ আগস্ট মাসে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িতদের ফাঁসির দাবিতে রুহিয়া থানা সেচ্ছাসেবক লীগ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।কিন্তু বিএনপির ষড়যন্ত্রের কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করে আমাদের কর্মসূচি পন্ড করে দেয়।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ৮ টায় ১৪৪ ধারা শেষ হওয়ার পরপরই রুহিয়া থানা আওয়ামী লীগের কার্যালয়ে থানা সেচ্ছাসেবক লীগের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ রুহিয়া থানা শাখার আহবায়ক বাশারুল ইসলাম সোহেল বলেন ।
তিনি আরো বলেন, ২১ শে আগস্ট ২০০৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টায় আজকে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ রুহিয়া থানা শাখার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু একই সময় বিএনপি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারী করে।আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকের কর্মসূচি স্থগিত করছি। পরবর্তীতে স্থগিত এই কর্মসূচি পালন করা হবে।
এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।